ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

রাঙামাটিতে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন এবং রাঙামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শতাব্দী চাকমা নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। অসাবধানতাবশত তার হাতে থাকা কাঁচা বাঁশটি গাছের উপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার হাতে হালকা পোড়া দাগ ছিল।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেদী হত্যায় বিচার দাবিতে রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ

রাঙামাটিতে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬