ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিয়েবাড়ির আনন্দ বিষাদে: নেত্রকোণায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে একটি বিয়েবাড়িতে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে সবার অগোচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই আপন বোন। এই হৃদয়বিদারক ঘটনায় বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে, নেমে এসেছে শোকের ছায়া এলাকায়।

নিহতরা হলো পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের সাত বছর বয়সী মেয়ে নিহা আক্তার এবং তিন বছর বয়সী মেয়ে নোহা আক্তার। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল বাড়িতে। শিশুরা যখন পুকুরে নামে, তখন তাদের মা ও বাবা দুজনেই বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে দুই বোন বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মিজানুর রহমান জানান, এই মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

বিয়েবাড়ির আনন্দ বিষাদে: নেত্রকোণায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬