ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫ কে ২০২৬’ দৌড় প্রতিযোগিতা

রাজধানীর হাতিরঝিলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘রোড টু গ্লোরি’ প্রতিপাদ্যে আয়োজিত এই ইভেন্টে দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন রানার অংশ নেন, যা হাতিরঝিলের পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

‘রান বাংলাদেশ’-এর আয়োজনে এবং ‘তুরাগ অ্যাক্টিভ’-এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার ভোর ৪টায় হাতিরঝিল থেকে ২৫ কিলোমিটারের মূল রেস শুরু হয়। নতুন অ্যান্টি-ক্লকওয়াইজ রুটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, এই ইভেন্টটি আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা AIMS-এর স্বীকৃত সদস্য এবং এর রুট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কর্তৃক সার্টিফায়েড। অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে এবার প্রথমবারের মতো ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি যুক্ত করা হয়েছিল, যা প্রতিযোগিতার একটি বিশেষ দিক।

প্রতিযোগিতার ২৫ কিলোমিটার পুরুষ বিভাগে মামুন আহমেদ এবং নারী বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে মোট ২ লাখ টাকার প্রাইজমানি, আকর্ষণীয় ট্রফি, মেডেল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

‘রান বাংলাদেশ’-এর সিইও ও রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ বলেন, “রানারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ আমাদেরকে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করছে। দেশের রানিং সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।” ফিনিশার মেডেল বিতরণ এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এবারের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫ কে ২০২৬’ দৌড় প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬