ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আল মুজাহিদীর ইন্তেকাল: বিএজের গভীর শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী আর নেই। ৮৩ বছর বয়সে শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বিএজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বলেন, আল মুজাহিদী ছিলেন বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের সাহিত্য ও সংবাদপত্রের জন্য অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে আরও বলা হয়, কবি আল মুজাহিদী দীর্ঘ কয়েক দশক দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্রের সাহিত্য পাতাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং নতুন প্রজন্মের লেখক ও সাংবাদিকদের বিকাশে অনন্য ভূমিকা রেখেছিলেন, যা সাংবাদিকতা ও সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গন একজন অভিভাবকতুল্য কৃতি সন্তানকে হারাল।

নেতৃবৃন্দ স্মরণ করেন, আল মুজাহিদী কেবল একজন বরেণ্য সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক। সাংবাদিকতা ও সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করে।

বিএজে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে মানুষের এক-তৃতীয়াংশ শান্তি ফিরবে: জামায়াত আমির

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আল মুজাহিদীর ইন্তেকাল: বিএজের গভীর শোক

আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬