পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। সম্প্রতি রামাল্লার উত্তরে দুটি মসজিদে হওয়া হামলাও এই নিন্দার আওতাভুক্ত।
বৃহস্পতিবার পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে জিলজিলিয়া গ্রামের গ্র্যান্ড মসজিদ এবং মাজার’আ আল-নুবানি গ্রামের আল-ফারুক মসজিদে হামলার ঘটনার নিন্দা জানানো হয়।
জাতিসংঘের তথ্যমতে, সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ, কৃষিজমি দখল এবং মসজিদে হামলা চালাচ্ছে। এসব সহিংসতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের একটি প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















