ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিনিয়োগের পথে বড় বাধা জ্বালানি সংকট: বিডার নির্বাহী চেয়ারম্যান

দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানালেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ। তিনি জানান, জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের স্বল্পতা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বৃহস্পতিবার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধান অত্যন্ত জরুরি হলেও, রাতারাতি তা সম্ভব নয়। তিনি অনুমান করেন, এই সংকট কাটিয়ে উঠতে দেড় থেকে দুই বছর সময় লেগে যেতে পারে, তবে এখনই কাজ শুরু করা প্রয়োজন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ আরও জানান, জ্বালানি সংকট মোকাবিলায় তাকে দাপ্তরিক কাজের একটি বড় অংশ জ্বালানি মন্ত্রণালয়ে ব্যয় করতে হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও, শিল্প খাতের বিদ্যুতের চাহিদা পূরণে সোলার প্যানেল যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেন, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও সেগুলোর জন্য গ্যাস প্রয়োজন হবে, কিন্তু বিদ্যমান অবকাঠামোতে সেই পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ লাইন দ্রুত প্রস্তুত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে কাজ শুরু করলে আগামী দুই বছর পর এর সুফল পাওয়া যেতে পারে।

গত বছর বিডার ‘বিনিয়োগ সামিটের’ পর বিদেশি বিনিয়োগের পরিমাণ কেমন বেড়েছে—এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ৪০ শতাংশ বৃদ্ধির কথা বলা যেতে পারে। তবে পাইপলাইনে থাকা বিনিয়োগ প্রস্তাবগুলো বাস্তবে রূপ দিতে সময় লাগছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের জন্য অপেক্ষার কারণে বিনিয়োগকারীরা পর্যবেক্ষণে ছিলেন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়, যা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

বিনিয়োগের পথে বড় বাধা জ্বালানি সংকট: বিডার নির্বাহী চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬