ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রিকশাচালকের অকাল মৃত্যু: অসহায় পরিবারের পাশে মানবিক চট্টগ্রামের ডিসি

মাত্র সতেরো দিন আগে থেমে গেছে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির জীবন। সেই সঙ্গে থমকে গেছে ২৮ বছর বয়সী রোকশানা বেগমের স্বপ্ন, ভেঙে পড়েছে তার ছোট্ট সংসারের নিরাপত্তার দেয়াল। স্বামী সুমন আহমেদ, যিনি একজন রিকশাচালক ছিলেন, প্রায় তিন মাস অসুস্থ থাকার পর মাত্র ৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর রোকশানার কাঁধে এসে পড়ে দুই শিশুসন্তানের ভবিষ্যতের পুরো দায়ভার।

বড় মেয়ে আয়েশা আক্তারের বয়স মাত্র ৮ বছর, আর ছোট ছেলে ইসমাইল হোসেনের বয়স ৩। বাবার মৃত্যুর পর তারা হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেনি কী হারিয়েছে। কিন্তু সংসারের বাস্তবতা দ্রুতই বুঝিয়ে দিচ্ছিল, সামনে অপেক্ষা করছে অনিশ্চিত এক পথ। স্বামীর চিকিৎসার পেছনে যা সামান্য সঞ্চয় ছিল, তা আগেই শেষ হয়ে যায়। মৃত্যুর পর বাসাভাড়া, খাবার, সন্তানদের প্রয়োজনীয় খরচ ও দৈনন্দিন ব্যয় মেটানো রোকশানার পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে।

আত্মীয়স্বজনের সীমিত সহায়তায় কয়েক দিন চললেও দীর্ঘমেয়াদে সেই সহায়তা যে যথেষ্ট নয়, তা বুঝতে পেরেছিলেন তিনি। অবশেষে শেষ আশ্রয় হিসেবে সহায়তার আবেদন করেন সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে। আবেদনে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে আছেন এবং সংসার চালানোর মতো কোনো স্থায়ী আয়ের উৎস নেই। মানবিক বিবেচনায় আর্থিক সহায়তা ও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির আবেদন জানান তিনি।

রোকশানার আবেদনপত্রের প্রতিটি লাইনে ফুটে উঠেছিল সদ্য স্বামীহারা এক নারীর অসহায়ত্ব, দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং বেঁচে থাকার সংগ্রামের নির্মম বাস্তবতা। আবেদনটি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নজরে এলে তিনি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে রোকশানা বেগমকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার পরিবারকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারালে শুধু আর্থিক সংকটই নয়, পুরো পরিবার গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। বিশেষ করে ছোট শিশুদের ভবিষ্যৎ তখন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। রোকশানা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ডিসি স্যারের কাছে আজই আবেদন নিয়ে দেখা করেছিলাম। তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন, যা আমাদের জন্য অনেক বড় সাহায্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

রিকশাচালকের অকাল মৃত্যু: অসহায় পরিবারের পাশে মানবিক চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : ০৯:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬