ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক কন্যাশিশু উদ্ধার, সুস্থতার পর দত্তকের ভাবনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মীর হোসেনের বাড়ির সিঁড়ির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর হোসেন তার বাড়ির সিঁড়ির পাশে একটি কালো পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখেন। খালি বাড়িতে এই ধরনের প্যাকেট দেখে তার সন্দেহ হয়। কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে একটি নবজাতক কন্যাশিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রতিবেশী আহম্মদ উল্ল্যাহর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাটের সেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।

বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক জানান, হাসপাতালে আনার পর শিশুটির শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার হাসপাতালে গিয়ে নবজাতকটিকে দেখে আসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। বুধবার সকালে ইউএনও জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আরও বলেন, শিশুটির পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার বেলা ১১টায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে, সুস্থ থাকলে জেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে, অথবা প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্যসচিব সাবরিণা লীনাও জানান, শিশুটির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক কন্যাশিশু উদ্ধার, সুস্থতার পর দত্তকের ভাবনা

আপডেট সময় : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬