ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

‘জুলাই বিপ্লব’ স্মরণে ডাকসুর জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা

২০২৪ সালের ‘জুলাই বিপ্লবের’ চেতনা ও আদর্শকে সাহিত্যিকভাবে ধারণ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা। ‘জুলাই বিপ্লব স্মরণে: ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’ শিরোনামে এই আয়োজনে দেশ-বিদেশের নবীন ও প্রবীণ লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, সহস্র মানুষের আত্মত্যাগ এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সংগ্রামকে মুছে ফেলার যে অপচেষ্টা একটি ‘কালচারাল ফ্যাসিস্ট’ চক্র চালাচ্ছে, তার বিপরীতে বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী ও সংরক্ষণ করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

প্রতিযোগিতায় গল্প ও উপন্যাস এই দুই বিভাগে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের মোট ১ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের বই এবং সনদপত্র প্রদান করা হবে। নির্বাচিত লেখাগুলো পরবর্তীতে প্রকাশনা সংস্থা গার্ডিয়ান পাবলিকেশন এক বা একাধিক সংকলন আকারে প্রকাশ করে পাঠকের কাছে পৌঁছে দেবে।

লেখা জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হবে। জমাকৃত গল্প বা উপন্যাস অবশ্যই ২০২৪ সালের জুলাই বিপ্লবভিত্তিক হতে হবে এবং প্রতিটি লেখার একটি শিরোনাম থাকা আবশ্যক। লেখার শেষে লেখকের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, সেশন, জেলা, মোবাইল নম্বর ও ই-মেইলসহ বিস্তারিত পরিচয় উল্লেখ করতে হবে। লেখা অবশ্যই বাংলা ভাষায় রচিত হতে হবে এবং পূর্বে কোথাও প্রকাশিত বা অন্য ভাষা থেকে অনূদিত লেখা গ্রহণযোগ্য হবে না। একজন লেখক সর্বোচ্চ একটি গল্প ও একটি উপন্যাস জমা দিতে পারবেন।

লেখা পাঠানোর ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে গল্পের জন্য ‘ডাকসু জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা-২০২৬’ এবং উপন্যাসের জন্য ‘ডাকসু জাতীয় উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’ উল্লেখ করতে হবে। আগামী ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে ducsu.cullit@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

‘জুলাই বিপ্লব’ স্মরণে ডাকসুর জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬