ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে: জালিয়াতি মামলায় জামিন আবেদন নামঞ্জুর

প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে, মামলার অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এদিন চারজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত এই নির্দেশ প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা সংক্রান্ত বিরোধের জের ধরে বাদী মোবারক হোসেন প্রতিশোধমূলকভাবে এই মামলা দায়ের করেছেন। আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসাইন আদালতে জানান, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তারা তদন্ত ও বিচার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আদালতকে আশ্বস্ত করা হয়।

মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়ীতা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করলেও অন্য তিন আসামির জামিন মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে: জালিয়াতি মামলায় জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬