ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

যুদ্ধাপরাধের অভিযোগের পর ভারত ছেড়ে পালালেন ইসরাইলি সেনা

যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের পর ভারত থেকে পালিয়ে গেছেন এক ইসরাইলি সেনা। ছুটি কাটাতে ভারতে আসা এই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেছে হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ)। মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ইসরাইলের ২৭১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইতান গিলবোয়া অভিযোগ দায়েরের কয়েকদিন পরেই ভারত ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মাত্র দুই সপ্তাহ আগে ব্রাসেলস-ভিত্তিক এইচআরএফ গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গিলবোয়াকে গ্রেপ্তারের দাবিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। সংস্থাটি দাবি করে, গিলবোয়া গাজায় আবাসিক এলাকায় হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন এবং এসব ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। তাদের অভিযোগ, বেসামরিক অবকাঠামো ধ্বংসের একাধিক ঘটনায় অংশ নেওয়া গিলবোয়ার কর্মকাণ্ড ১৯৬০ সালের জেনেভা কনভেনশন আইনের অধীনে যুদ্ধাপরাধের শামিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

যুদ্ধাপরাধের অভিযোগের পর ভারত ছেড়ে পালালেন ইসরাইলি সেনা

আপডেট সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬