ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সিলেটে বজ্রপাতে তিন জেলের মর্মান্তিক মৃত্যু, একজনের সন্ধান মেলেনি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জুড়ি নদীতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা গেলেও একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের সাব্বির মিয়া (৪০), হামিদ আলী (৪৫) এবং কাবিল মিয়া (৪৪)। তারা সবাই পেশায় জেলে ছিলেন এবং জুড়ি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাব্বির মিয়া ও হামিদ আলী মারা যান। আশপাশের জেলেরা তাদের দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়। তবে, কাবিল মিয়া নামে আরেক জেলের মৃতদেহ পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির জানিয়েছেন, দুজনের লাশ পাওয়া গেছে এবং তাদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। কিন্তু কাবিল মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। প্রবল বৃষ্টি ও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি এইমাত্র খবরটি শুনেছেন এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

সিলেটে বজ্রপাতে তিন জেলের মর্মান্তিক মৃত্যু, একজনের সন্ধান মেলেনি

আপডেট সময় : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬