ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মহাকাশ ড্রামা ‘লিম্বো’ নিয়ে ফিরছেন তানিম রহমান অংশু: বাংলাদেশের সিনেমায় নতুন দিগন্তের হাতছানি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘ন ডরাই’ খ্যাত এই পরিচালকের নতুন এই উদ্যোগ ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয়।

পরিচালক অংশু জানিয়েছেন, ‘লিম্বো’ হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। বাংলাদেশের চলচ্চিত্রে এ ধরনের প্রেক্ষাপট সম্পূর্ণ নতুন। বিশেষ করে এর ভিজ্যুয়াল এফেক্টস এবং গল্পের গভীরতা দেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে অংশু তিনটি ভিন্ন দেশে এর শুটিং করার পরিকল্পনা করছেন।

আগামী আগস্ট মাস থেকে সিনেমার সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশে বাণিজ্যিক মুক্তির আগেই এটি বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, “গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ আমি সব সময় নতুন ধারা বা নতুন কিছু তৈরি করতে পছন্দ করি।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।”

উল্লেখ্য, অংশু ‘লিম্বো’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।” ভিন্নধর্মী এই স্পেস ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৫ কোটি টাকার নতুন ঋণ তহবিল ঘোষণা এসএমই ফাউন্ডেশনের

মহাকাশ ড্রামা ‘লিম্বো’ নিয়ে ফিরছেন তানিম রহমান অংশু: বাংলাদেশের সিনেমায় নতুন দিগন্তের হাতছানি

আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬