ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর কড়া বার্তা: বিমানবন্দর ছেড়ে সংসদ অধিবেশনে যোগ দিলেন সিলেট-৬ এর এমপি

সিলেট সফরে গিয়ে সংসদ সদস্যদের উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত হন। এসময় তাদের সংসদ অধিবেশনে না থেকে বিমানবন্দরে উপস্থিত হওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরের লাউঞ্জে উপস্থিত এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা এখানে কেন? আজ কি আপনাদের সংসদ নেই? সংসদে যান।” প্রধানমন্ত্রীর এমন কড়া নির্দেশনার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিকেলেই ঢাকা ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন।

সংসদে যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে এমরান আহমদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই তিনি ঢাকায় ফিরেছেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে চান এবং সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চান। এটিই একজন জনবান্ধব প্রধানমন্ত্রীর পরিচয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট হয়ে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সদরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

প্রধানমন্ত্রীর কড়া বার্তা: বিমানবন্দর ছেড়ে সংসদ অধিবেশনে যোগ দিলেন সিলেট-৬ এর এমপি

আপডেট সময় : ০৯:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬