ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৫ কোটি টাকার নতুন ঋণ তহবিল ঘোষণা এসএমই ফাউন্ডেশনের

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে আরও ৪৫ কোটি টাকার ঋণ বিতরণের ঘোষণা দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ৮ শতাংশ। এছাড়া বিদেশফেরত প্রবাসীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৭ শতাংশ সুদে বিশেষ ঋণ সুবিধা দেওয়া হবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন। চুক্তি অনুযায়ী, উদ্যোক্তারা সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, রেমিট্যান্সকে বিনিয়োগে এবং বিনিয়োগকে কর্মসংস্থানে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হবে না এবং ৪ বছর মেয়াদে এই ঋণ পরিশোধ করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪৫ কোটি টাকার নতুন ঋণ তহবিল ঘোষণা এসএমই ফাউন্ডেশনের

আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬