প্রাইম ব্যাংক পিএলসি এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের বিভিন্ন প্রকল্প ও সেবায় বিশেষ ছাড়সহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের কর্পোরেট কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের এসইভিপি মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক রাহাত কামাল।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য। আবাসন খাতে গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি এবং ব্যাংকিং অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 

























