ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেটে বরাদ্দের দাবি

ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ জাতীয় সংসদ অধিবেশনে কওমি ঘরানার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের জন্য বাজেটে বরাদ্দ দাবি করেছেন। তিনি বুধবার সংসদে জানান যে, বিএনপির সূচনা থেকেই এ দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সঙ্গে ছিল এবং এখনো আছে।

মুফতি মুহাম্মদুল্লাহ আরও বলেন, বিগত সময়ে কওমি ঘরানার মানুষদের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবার আমরা ভেবেছিলাম, বিএনপি যেহেতু ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তারা নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম-ওলামা ও সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহণের মানুষ মনে করে, তা আমার বুঝে আসে না।

এর আগে একই অধিবেশনে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা তা যাচাইয়ের অনুরোধ করেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি, সেখানে মাথা ঝুঁকিয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টি কি ইসলাম পরিপন্থী কিনা, তা আমাদের জানানোর অনুরোধ করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেটে বরাদ্দের দাবি

আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬