পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে রাজধানীর মুগদা থানা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিক হেনস্থার অভিযোগে মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। দায়িত্ব পালনকালেই মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েল ওই গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে হেনস্থা ও অসদাচরণ করেন।
যুবদল কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























