ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের ধারা টি-টোয়েন্টিতে বজায় রাখতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯ ওভারে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদী হাসান। এছাড়া সাইফ ২০ ও সৌম্য সরকার ১৭ রান করেন। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় টাইগারা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ও নবীন জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন।

জবাবে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন কুপার কনোলি। বাংলাদেশের হয়ে অভিষিক্ত পেসার আব্দুল গাফফার সাকলাইন নজরকাড়া বোলিং করে ২ উইকেট শিকার করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক করলেও লাল কার্ড বিতর্কে লিওনেল মেসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬