ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলা চলচ্চিত্রের পাঁচ মহাতারকার স্মৃতিচারণ ও আড্ডা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী পাঁচ তারকা শাবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা চ্যানেল আইয়ের স্টুডিওতে এক স্মৃতিময় আড্ডায় অংশ নিয়েছেন। আড্ডাটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

এই বিশেষ আয়োজনে তারকারা চলচ্চিত্রের নানা স্মৃতি, শুটিংয়ের সময়ের মজার ঘটনা, বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা এবং প্রিয় গানসহ নানা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনেক বছর পর একসঙ্গে দেখা হওয়ায় তাদের মধ্যে প্রাণবন্ত আড্ডা জমে ওঠে।

আষাঢ়ের প্রথম দিনে অনুষ্ঠিত এই আড্ডায় আষাঢ় মাসকে উপভোগ করা, বৃষ্টির দিনের শুটিংয়ের স্মৃতিচারণ, প্রিয় নায়ক-নায়িকা, পছন্দের গান—এমন অনেক বিষয় উঠে আসে।

স্মৃতিময় এই দিন কাটিয়ে বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রত্যেক তারকাকে উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনা, নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। এই বিশেষ আড্ডাটি খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাংলা চলচ্চিত্রের পাঁচ মহাতারকার স্মৃতিচারণ ও আড্ডা

আপডেট সময় : ০৯:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬