ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, ইসরাইলি সেনাবাহিনী লেবাননে গণহারে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হতে পারে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ লেবাননের কিছু অংশে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তনে বাধা দেওয়া অবৈধ স্থানান্তরের শামিল, যা একটি যুদ্ধাপরাধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরাইলি সেনাবাহিনী এ ধরনের নির্দেশের ব্যবহার ব্যাপকভাবে বাড়িয়েছে, যার ফলে লেবাননজুড়ে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, ‘সম্প্রদায়কে উচ্ছেদ করা এবং লেবাননের বিস্তীর্ণ এলাকাকে বেসামরিক নাগরিকদের জন্য নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা না করে, ইসরাইলি বাহিনীকে অবশ্যই লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সরে যেতে হবে।’

সংস্থাটির বিবৃতি অনুসারে, পূর্ববর্তী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর, অর্থাৎ ২০২৪ সালের ২৮ নভেম্বর ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের প্রায় ৪.৬ শতাংশ এলাকাকে প্রবেশ-নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে, ২০২৬ সালের ১৭ এপ্রিলের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র তিন দিন পর, এই সীমাবদ্ধ এলাকাটি দেশের প্রায় ৬ শতাংশ পর্যন্ত সম্প্রসারিত করা হয় এবং একে ‘ফরওয়ার্ড ডিফেন্স’ জোন হিসেবে চিহ্নিত করা হয়। এর পাশাপাশি, পূর্বে হাজার হাজার বেসামরিক নাগরিকের আবাসস্থল ছিল এমন একাধিক গ্রামে বাসিন্দাদের ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২ মার্চ থেকে ইসরাইল লেবাননের ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে। ইসরাইলি হামলায় দেশটিতে তিন হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬