কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ তার একটি নিবন্ধে দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত নীতি ও সংঘাত ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় কৌশলগত ধাক্কা হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মূল স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্বমঞ্চে দেশটির অবস্থানকে দুর্বল করে দিয়েছে।
মাসগ্রেভ এই সংঘাতকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা একটি ‘পছন্দের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন এবং এটিকে একটি রাজনৈতিক ও সামরিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন। তার মতে, এই যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দীর্ঘস্থায়ী হবে, যা আগামী বছরগুলোতে আমেরিকান শক্তি ও নেতৃত্বের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
রিপোর্টারের নাম 






















