ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে চলছে আনন্দ উন্মাদনা। তারই অংশ হিসেবে সুনামগঞ্জে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন জানিয়ে ফুটবল প্রেমীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী যাদুঘর থেকে আর্জেন্টিনার পতাকা হাতে এবং দলের জার্সি পরে এই মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঁশি বাজিয়ে, ঢোল পিটিয়ে উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা তাদের প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেন। ব্যানার ও ফেস্টুন হাতে এই দীর্ঘ মিছিলে শিশু থেকে শুরু করে তরুণ, যুবক ও বৃদ্ধ—সবাই অংশ নেন, যা শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এ ব্যাপারে একজন ফুটবল প্রেমী ফরহাদ বলেন, ‘ফুটবল খেলায় আর্জেন্টিনার সাফল্য আমাকে বরাবরই আকৃষ্ট করে। তাদের নান্দনিক খেলা এবং এই দলের সাথে আমার শৈশব-কৈশোরের অনেক স্মৃতি জড়িত। তাই এই দলের প্রতি আমার ভালোবাসা অফুরান।’ আরেক সমর্থক তানভীর যোগ করেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। এবারের বিশ্বকাপ আমরা আর্জেন্টিনা সমর্থকেরা সকলে মিলে একসাথে উপভোগ করব এবং আশা করি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬