ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অবকাশকালীন ছুটি, কার্যবিধি সংশোধিত

দেড় দশক ধরে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করার পর অবশেষে এই বছর প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আইনের কার্যবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত প্রথম দফায় এই ছুটি কার্যকর থাকবে।

মঙ্গলবার এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য আদালতের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অবকাশ ছিল না। এবারই প্রথম ট্রাইব্যুনাল বন্ধ থাকবে। তবে এই ছুটির সময়েও রুটিন কাজ অব্যাহত থাকবে, যদিও স্বাভাবিক বিচারিক কার্যক্রম চলবে না।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধির ৫৯ (এ) ধারায় ‘অবকাশ’ সংযোজন করা হয়েছে। এই সংশোধনীতে চারটি উপধারা যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রি প্রতিবছর ১ জুলাই থেকে ২০ জুলাই এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশ পালন করবে। অবকাশকালীন সময়ে ট্রাইব্যুনালের কার্যক্রম কমপক্ষে একজন সদস্য অথবা চেয়ারম্যানের মাধ্যমে চালু থাকবে। এছাড়াও, অবকাশকালীন দায়িত্ব পালনকারী চেয়ারম্যান বা সদস্য বছরের অন্য যেকোনো মাসে একই সময়সীমার অবকাশ ভোগ করতে পারবেন।

কার্যবিধির সংশোধনী অনুযায়ী, ট্রাইব্যুনালের কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরাও অবকাশকালীন সময়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব বণ্টন করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা রেজিস্ট্রার। জুলাই ও ডিসেম্বরের এই অবকাশের পাশাপাশি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেসব ছুটি ও সরকারি ছুটি ভোগ করেন, তাও ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা ভোগ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অবকাশকালীন ছুটি, কার্যবিধি সংশোধিত

আপডেট সময় : ০৯:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬