ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে, ভুক্তভোগীর অভিযোগ ২০ লাখ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি

নেত্রকোণা সদর আমলী আদালত চাঁদা দাবির অভিযোগে দায়ের করা এক মামলায় নজরুল ইসলাম (৩৬) নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। অভিযুক্ত নজরুল ইসলাম সদর উপজেলার কয়ড়া গ্রামের নাইব উদ্দিনের ছেলে এবং বাংলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সদর উপজেলার বাংলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মশিউর রহমান নজরুল ইসলামের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করলেও মামলার ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তিনি বলেন, ‘আজকে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে কি ঘটনায় মামলা হয়েছিল তা সঠিক জানি না। শুনেছি তাদের পারিবারিক ঝামেলা হয়েছিল।’ এই মামলায় নজরুল ইসলামের সঙ্গে একই এলাকার আ. হেকিমসহ চারজনকে আসামি করা হয়েছে।

মামলার ভুক্তভোগী ব্যবসায়ী মো. রুবেল রানা (৩৯), জেলা সদরের কয়ড়া গ্রামের মো. আব্দুল হাসিমের ছেলে। তিনি নেত্রকোণায় ‘মেসার্স সন্ধি ট্রেডার্স’ নামে বালু, পাথর ও কয়লার ব্যবসা করেন। আদালতে দেওয়া অভিযোগে রুবেল রানা জানান, অভিযুক্ত নজরুল ইসলামসহ অন্যরা দীর্ঘদিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৭ জুলাই সন্ধ্যায় রুবেল রানা তার প্রতিষ্ঠানের ম্যানেজার ও গাড়িচালককে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্তরা তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোক্তারপাড়া মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। রুবেল রানার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা বাকি টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়। ঘটনার পরদিন নজরুল ইসলাম মুঠোফোনে বাদির প্রতিষ্ঠানের ম্যানেজারকে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলের কাছের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু অংশ ধারণ হয়েছে বলেও বাদী জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে, ভুক্তভোগীর অভিযোগ ২০ লাখ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬