ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১ হাজার ২৬৫ জন নিহত এবং আরও ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের নগর প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। তেহরান সিটি কাউন্সিলের নিরাপত্তা কমিটির প্রধান মেহদি বাবাই রাষ্ট্র-সংশ্লিষ্ট স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
মেহদি বাবাই জানান, হামলার ফলে রাজধানীজুড়ে প্রায় ৫০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অধিকাংশ ভবনের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সামান্য, তবে ব্যাপক সংখ্যক বাসিন্দা এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৬ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বর্তমানে প্রায় ১২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার ফলে তেহরানের বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 
























