ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য: বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী ২১ জুন কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে এবং ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তবে, এই সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদে রেড রোডে নামাজ আদায়ের অনুমতি না দিয়ে মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। অথচ, যোগ দিবসের মতো একটি অনুষ্ঠানের জন্য একই স্থানে অনুমতি দেওয়া হচ্ছে। কয়েকজন ইমাম ও ধর্মীয় নেতাও এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার স্বার্থে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা স্বাভাবিক। তিনি আরও বলেন, যারা রেড রোডে নামাজ পড়ার অনুমতি না দেওয়া নিয়ে আপত্তি করছেন, তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান এবং সেখানে গিয়ে নামাজ পড়ুন। তিনি মন্তব্য করেন, এখানে এসব চলবে না এবং সরকার পাল্টে গেছে, তাই এগুলো বন্ধ হবেই।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী বলে অভিহিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য: বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড়

আপডেট সময় : ১০:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬