ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপের উন্মাদনা এখন বইয়ের পাতায়: ‘গোল উৎসব’য়ে মেতেছে পাঠকরা

ফুটবল বিশ্বকাপের আমেজ এবার কেবল মাঠেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বইয়ের পাতাতেও। প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী, অনলাইন বইয়ের প্ল্যাটফর্ম বইটই-এর সহযোগিতায় নিয়ে এসেছে এক ব্যতিক্রমী আয়োজন – ‘বিশ্বকাপ গোল উৎসব’। এই অভিনব প্রতিযোগিতায় ফুটবলপ্রেমীরা বই কেনার মাধ্যমে তাদের প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন।

আয়োজনটি মূলত ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটি কাল্পনিক লড়াই। এখানে জয়-পরাজয় নির্ধারিত হবে বইয়ের মাধ্যমে। অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দের দল নির্বাচন করতে হবে এবং সেই দলকে নিয়ে প্রকাশিত নির্দিষ্ট ই-বুক কিনতে বা উপহার দিতে হবে। প্রতিটি ই-বুক কেনা একটি ‘গোল’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট দলের স্কোরবোর্ডে যুক্ত হবে। এর ফলে যে দলের সমর্থকেরা যত বেশি ই-বুক কিনবেন, সেই দল তত গোলের ব্যবধানে এগিয়ে থাকবে।

এই প্রতিযোগিতার বিশেষত্ব হলো, গোলসংখ্যা বা স্কোর লাইভ আপডেট করা হবে। এর মাধ্যমে সমর্থকেরা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন কোন দল এগিয়ে আছে এবং নিজেদের দলকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত হবেন।

দাঁড়িকমা প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতা নয়, বরং ফুটবলপ্রেমীদের মধ্যে তাদের প্রিয় দলের ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড় এবং গৌরবময় অর্জন সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা। মাসব্যাপী এই ‘বিশ্বকাপ গোল উৎসব’ আগামী ২০ জুলাই শেষ হবে। এই ভিন্নধর্মী লড়াইয়ে ই-বুক হবে গোল এবং বিজয়ী হবে পাঠাভ্যাস ও ফুটবলপ্রেম—দুটোই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

বিশ্বকাপের উন্মাদনা এখন বইয়ের পাতায়: ‘গোল উৎসব’য়ে মেতেছে পাঠকরা

আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬