ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে: চাঁদ দেখা কমিটির ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ মঙ্গলবার রাতে দেখা গেছে। এর ফলে বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ জুন দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এসব তথ্যের ভিত্তিতেই ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

আলোচনায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ, এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে: চাঁদ দেখা কমিটির ঘোষণা

আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬