কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত এক মাদক কারবারিকে আটক করতেও সক্ষম হয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। এই ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























