পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৩০ জন দরিদ্র ও প্রান্তিক নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে জলবায়ু সহনশীল ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) তাদের ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করে, যেখানে দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডস সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের প্রোগ্রাম অফিসার মার্টিন ভ্যান ডেন টরেন, কিয়া বাংলাদেশ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য, সিআরএসএস-এর বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ এবং মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাগল পালন উপকারভোগীদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন। সিআরএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে এবং এই ছাগল বিতরণ কর্মসূচি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
রিপোর্টারের নাম 



















