ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’!

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদে মুগ্ধতা প্রকাশ করেছেন। রুটি খাওয়ার পর তিনি এটিকে ‘দারুণ মজা’ বলে অভিহিত করেন। মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে গিয়ে তিনি এই খাবারটি উপভোগ করেন।

মার্কিন রাষ্ট্রদূত রুটি তৈরির প্রক্রিয়া এবং কীভাবে সেলফি কালাই রুটি প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আগ্রহের সাথে প্রত্যক্ষ করেন। তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফিও নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।

মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমায়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’!

আপডেট সময় : ০৯:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬