ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মেঘনায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় জিলানী মিস্ত্রির নাতি ছিল।

স্থানীয় সূত্রমতে, দুপুরে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি হঠাৎ সড়কে চলে আসে। এ সময় অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা লেগে আব্দুল্লাহ গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি এবং খেলাধুলার একপর্যায়ে সে সড়কে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম (বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে) ঘটনার পর পালিয়ে যায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

মেঘনায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬