ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে অসি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসনও হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়াও, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

বিরোধীদলীয় নেতার সঙ্গে অসি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬