ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক জুনায়েদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে এনে শিক্ষক জুনায়েদ তার ওপর নির্যাতন চালান। পরে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার দুপুরে শিশুটির পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬