ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর কালভার্টের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে নিখোঁজ হওয়ার তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে তাঁর পচাগলা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ইব্রাহিম। এরপর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। স্থানীয় পথচারীরা কালভার্টের পাশে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে যায়। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর কালভার্টের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬