ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুন্দরবনে জেলের জালে ১০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ, বন বিভাগে হস্তান্তর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ জেলের জালে ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের তৎপরতায় কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি জালে আটকা পড়ে। এরপর তিনি কচ্ছপটি বাড়িতে নিয়ে যান। কচ্ছপ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান এবং কচ্ছপটি উদ্ধার করেন।

বেলা ২টার দিকে উদ্ধারকৃত কচ্ছপটি ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কচ্ছপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির হলেও, এটি ঠিক কোন প্রজাতির তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

সুন্দরবনে জেলের জালে ১০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ, বন বিভাগে হস্তান্তর

আপডেট সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬