বিশ্বকাপ ফুটবল শুরুর সাথে সাথে রাজশাহীতে ফুটবল উন্মাদনা চরমে পৌঁছেছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, চায়ের দোকান থেকে শুরু করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত এবং বাজারঘাট—সর্বত্র এখন একটাই আলোচনা, বিশ্বকাপ ফুটবল! ফুটবল বিশ্বকাপ নিয়ে আড্ডা, তর্ক-বিতর্ক এবং ভবিষ্যদ্বাণী করে সময় কাটাচ্ছেন এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা।
নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহর, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া থেকে শুরু করে জেলার বাগমারা, পবা, চারঘাট, পুঠিয়া, তানোর, গোদাগাড়ী, দুর্গাপুর ও মোহনপুরের গ্রামাঞ্চলেও বিশ্বকাপ ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নবীন-প্রবীণ, কিশোর-তরুণ, এমনকি কর্মব্যস্ত মানুষও দিনের কাজ শেষে ফুটবল আড্ডায় মেতে উঠছেন।
বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই নগরীর অলিগলি, চায়ের টেবিল, বাজার, পাড়া-মহল্লা ও গ্রামীণ জনপদে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব। বাড়ির ছাদগুলো পতাকার রঙে রঙিন হয়ে উঠছে, বাজারগুলোতে পছন্দের দলের জার্সি বিক্রি হচ্ছে এবং চায়ের কাপে ঝড় উঠছে ফুটবল বিষয়ক তর্কের। পুরো রাজশাহী এখন বিশ্বকাপের অপেক্ষায় দিন গুনছে।
বিশ্বকাপ উপলক্ষে রাজশাহীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি শুরু হয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে চাঁদা তুলে খেলা দেখার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে রাতের ম্যাচগুলোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হচ্ছে।
সাহেববাজার জিরো পয়েন্টের একটি চায়ের দোকানে আড্ডা দিতে আসা কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘প্রতিদিন বিকাল হলেই বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ বলছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কেউ ব্রাজিল। আবার অনেকে ফ্রান্সকে এগিয়ে রাখছে। তর্ক-বিতর্কের মধ্যেই সময় কেটে যাচ্ছে।’
জার্সির বাজারেও চলছে ব্যাপক বেচাকেনা। নগরীর সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুর ও বিভিন্ন উপজেলা সদর এলাকার দোকানগুলোতে পছন্দের দলের জার্সি কিনতে ভিড় করছেন বিভিন্ন দলের সমর্থকরা। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির। পাশাপাশি ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ডের জার্সিও বিক্রি হচ্ছে অনেক।
পুঠিয়া উপজেলার শিবপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘আমার দোকানের সামনে ইতোমধ্যে ব্রাজিলের বড় পতাকা টানিয়েছি। এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ম্যাচের দিনগুলোতে রাত জেগে খেলা দেখার পরিকল্পনা করছি।’
রাজশাহীর ফুটবলপ্রেমীদের মধ্যে বরাবরের মতো এবারও আর্জেন…
রিপোর্টারের নাম 



















