ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন নারী কর্মকর্তা

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়া সোহেলী ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সোহেলী ইসলাম এসকেএফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, গত রোববার ভোরে তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে মেয়ে সোমাইয়া আলমকে নিয়ে ঢাকায় ফেরেন। ধানমন্ডির বাসায় ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গণমাধ্যমের মাধ্যমে তারা বিষয়টি জানতে পেরেছেন এবং প্রকৃত ঘটনা ও স্থান শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন নারী কর্মকর্তা

আপডেট সময় : ০৪:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬