ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুমিল্লায় শিবির নেতার অপহরণ নাটক: ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে আত্মগোপনের তথ্য পুলিশের

কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রশিবির নেতা জিসান প্রধানের কথিত অপহরণের ঘটনাটি আসলে একটি সাজানো নাটক ছিল বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের দাবি, জিসান অপহৃত হননি বরং একটি ধর্ষণ মামলা ও বিয়ের চাপ থেকে বাঁচতে তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। এর আগে লাকসাম থেকে উদ্ধারের পর জিসান তাকে জোরপূর্বক অপহরণের অভিযোগ তুললেও তদন্তে ভিন্ন চিত্র উঠে এসেছে।

পুলিশি তদন্ত ও প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মে মাসে জিসান জনৈক এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দাউদকান্দির একটি ভাড়া বাসায় ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং এক পর্যায়ে ওষুধ খাইয়ে ভ্রূণ নষ্ট করেন। এরপর ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান গত শুক্রবার বিয়ের দিন ধার্য করেছিলেন।

বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে গত বৃহস্পতিবার জিসান কৌশলে আত্মগোপনে চলে যান এবং তার স্বজনদের মাধ্যমে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করান। এই নাটকীয় ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে জিসানসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা এই সম্পর্কের করুণ পরিণতি এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

কুমিল্লায় শিবির নেতার অপহরণ নাটক: ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে আত্মগোপনের তথ্য পুলিশের

আপডেট সময় : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬