দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান কেয়ার নার্সিং কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন হার্ট ফাউন্ডেশন ও সরকারি হাসপাতালের মধ্যে গবেষণা কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এই আয়োজন।
সেমিনারে হৃদরোগ ও ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. এএইচএম শফিকুর রহমান তরুণ, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রানা চৌধুরী এবং ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার। বক্তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চ্যালেঞ্জ ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক একে আজাদ এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হক। সেমিনারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত অর্ধশতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























