গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার বন্দরনগরী চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুর ২টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। ১১ দলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা এই সমাবেশে বক্তব্য রাখবেন। জোটের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন ও বিভিন্ন দাবিতে এটি তাদের দ্বিতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে আগামীতে খুলনা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেটে সমাবেশের পরিকল্পনা রয়েছে এবং সবশেষে অক্টোবর মাসে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে। এছাড়া বিজিবির সীমান্ত হত্যা ও পুশইনের চেষ্টার প্রতিবাদেও জোটটি সোচ্চার রয়েছে।
রিপোর্টারের নাম 























