রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় সেখানে চিকিৎসাধীন ও রেফার্ড করা রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করার প্রেক্ষাপটে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালিকায় থাকা হাসপাতালগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালকদের এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 
























