শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে তিনি এই উন্নয়নমূলক কর্মসূচির শুভ সূচনা করেন। দীর্ঘ দুই দশক পর পর্যটন নগরী কক্সবাজারে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে প্রকল্প এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
রিপোর্টারের নাম 





















