ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী: মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার প্রশাসনিক যাত্রা শুরু

সরকার গঠনের পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সমুদ্রতীরবর্তী এই শহরে পৌঁছে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে নবগঠিত ‘মাতামুহুরী’ উপজেলা এবং ‘পেকুয়া’ পৌরসভার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অন্যতম। এটি প্রধানমন্ত্রীর ষষ্ঠতম কক্সবাজার সফর।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন। এরপর তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

বিকেলে চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের তোরণ নির্মাণ বা অতিরিক্ত পোস্টার লাগানো থেকে বিরত রয়েছে স্থানীয় নেতাকর্মীরা। প্রটোকল অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

কক্সবাজারে প্রধানমন্ত্রী: মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার প্রশাসনিক যাত্রা শুরু

আপডেট সময় : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬