ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী জামির হোসেনের বাড়ি লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড গুলি করে। এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে অভয়নগর থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি পিস্তলে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্য জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্যই চাঁদাবাজ সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত গুলির খোসাগুলো দেশি পিস্তলের বলে মনে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬