ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রস্তাবিত বাজেট: ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় নিয়ে জমিয়তের সংশয়

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাসসহ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগকে প্রশংসনীয় বললেও, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়ত নেতৃবৃন্দ মনে করেন, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী কষ্টের মধ্যে রয়েছে। এ অবস্থায় বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, গোশত, আলু, পেঁয়াজ, রসুনসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উৎসে কর কমানোর পরিকল্পনা জনগণের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে, তাদের মতে, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশ চ্যালেঞ্জিং বিষয়।

দলের শীর্ষ নেতৃবৃন্দ আরও মনে করেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের একটি বড় অংশই ঋণনির্ভর, যা ভবিষ্যতে ঋণের বোঝা আরও বাড়িয়ে দিতে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ স্বস্তিদায়ক হলেও, অধিক ঋণনির্ভরতায় এই স্বস্তি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। স্বাভাবিক কারণে পণ্যের দাম কমানোর পাশাপাশি ঋণের ভার কমিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের মূল লক্ষ্য।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

জমিয়তের নেতৃবৃন্দ বলেন, শুধু কর হ্রাস করলেই হবে না, এর সুফল যেন ভোক্তাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করতে হবে। অসাধু মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষক, উৎপাদক ও ভোক্তার স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপরও তারা জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

প্রস্তাবিত বাজেট: ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় নিয়ে জমিয়তের সংশয়

আপডেট সময় : ০৯:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬