ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নতুন বাজেট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ: ‘সংসার চালানোই কঠিন, বাজেটে কী আছে তাতে কী আসে যায়?’

সরকার কর্তৃক ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন অর্থবছরের বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। বরং নিত্যপণ্যের বাজারে বিরাজমান লাগামহীন মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। বাজেটে অনেক ভোগ্যপণ্যের ওপর নতুন শুল্ক আরোপ না করা হলেও, পূর্বের মূল্যবৃদ্ধির ধাক্কায় এমনিতেই নাভিশ্বাস ওঠা মানুষের কাছে এই বাজেট কোনো আশার আলো দেখাচ্ছে না।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রধান চিন্তা হলো বাজেট ঘোষণার পরদিন সকালে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে কিনা। কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী ইমাম উদ্দিন বাবলু বলেন, ‘বাজেটের এত হিসাব আমরা বুঝি না। কিন্তু বাজারে বেশিরভাগ পণ্যের দামই বাড়ছে। বাজেটে নতুন কর আরোপ না হলেও বাজারে সক্রিয় সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করতে পারলে কোনো প্রভাব পড়বে না।’ আরেক ব্যবসায়ী আজমত উল্লাহ জানান, বাজেট ঘোষণার আগেই চাল, ডাল, ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তিনি মনে করেন, আমদানি করা পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকারের নতুন কর আরোপ না করা তেমন কোনো পার্থক্য আনবে না। ব্যবসায়ীদের মতে, পরিবহন খরচ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরোক্ষ প্রভাবে পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরাবাজারেও বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য।

বেসরকারি চাকরিজীবী উজ্জ্বল বখত জানান, বাজেটের খবরে সবকিছুর দাম যেন নতুন করে বাড়তে শুরু করেছে। বর্তমান বাজারের পরিস্থিতি এমন যে, মাসিক বাজেট মেলানো অসম্ভব হয়ে পড়ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ কোনো ছাড় পাচ্ছি না, শুধু নিত্যপণ্যের দামের বোঝা বাড়ছে।’ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কামাল হোসেন আকাশ মাসে ৩০ হাজার টাকা বেতন পান। কয়েক বছরে বেতন না বাড়লেও পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। তার পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ, বাসাভাড়া ও সন্তানের শিক্ষা খরচ মেটাতে প্রতি মাসে অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। ফলে প্রতি মাসেই তাকে সঞ্চয় ভেঙে বা ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। তিনি বলেন, ‘সরকার কত টাকার বাজেট দিল তা দিয়ে আমাদের কী, সংসার তো চলছেই না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নতুন বাজেট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ: ‘সংসার চালানোই কঠিন, বাজেটে কী আছে তাতে কী আসে যায়?’

আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬