ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ইস্যুতে সরকারের কাছে আপিল

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ এবং ডেলিভারি রোগীদের জরুরি সেবা বিবেচনা করে ই-মেইলের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল দায়ের করা হবে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই তথ্য জানান। এর আগে সকালে অপর এক পোস্টে আইনজীবী শিশির মনির দাবি করেন যে, বাতিল করা হয়েছে আদ্-দ্বীন হাসপাতালের প্যাথলজি সেন্টারের লাইসেন্স, সম্পূর্ণ হাসপাতালের নয়।

তিনি আরও উল্লেখ করেন, গত ৪ জুন একটি নোটিশের মাধ্যমে হাসপাতালটিকে কারণ দর্শানোর জন্য বলা হয়। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী দেওয়া ওই নোটিশে হাসপাতালটির লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ইস্যুতে সরকারের কাছে আপিল

আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬