ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ধর্মান্তরিত হওয়ার জেরে ‘নিখোঁজ’ কলেজছাত্রীকে নিজ জিম্মায় দিলেন আদালত

ধর্মান্তরের কারণে পরিবারের সদস্যদের হাতে অপহরণ ও দীর্ঘ দুই মাস ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগকারী এক কলেজছাত্রীকে আদালতের মাধ্যমে নিজ জিম্মায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও আদালত ওই তরুণীর বক্তব্য শোনার পর এই আদেশ প্রদান করেন। ভিকটিম আয়েশা সিদ্দিকা জারা (২২), যার পূর্ব নাম ছিল তন্নী দে রিপন্না, আদালতে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন।

আদালত সূত্রে জানা যায়, আয়েশা সিদ্দিকা জারা চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চলতি বছরের ১ মার্চ এফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সঙ্গে তার বিরোধ তৈরি হয় এবং গত ২৮ মার্চ তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তাকে আদালতে উপস্থাপন করা হলে তিনি জানান, পরিবারের সদস্যরা তাকে তুলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে এবং ইনজেকশনের মাধ্যমে অচেতন করে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালিয়েছে।

শুনানি শেষে আদালত ওই তরুণীর প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে নিজের ইচ্ছানুযায়ী থাকার অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা এসআই আজিমুল হক জানান, ভিকটিম স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের কথা আদালতকে জানিয়েছেন এবং পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানানোয় আদালত তার জিম্মায় থাকার আবেদন মঞ্জুর করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

ধর্মান্তরিত হওয়ার জেরে ‘নিখোঁজ’ কলেজছাত্রীকে নিজ জিম্মায় দিলেন আদালত

আপডেট সময় : ১০:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬